কিউবির বিল পরিশোধের কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবির গ্রাহকদের জন্য ‘বিল পে কার্ড’ প্রবর্তন করেছে। ফলে বিল পরিশোধের ব্যাপারটি আরও সহজ হবে। কিউবি ৯০০, ৫০০ ও ১০০ মূল্য মানের বিল পে কার্ড বাজারে ছেড়েছে। গ্রাহকেরা তাঁদের মাসিক বিল অনুযায়ী কার্ডগুলো কিনে নিতে পারবেন।বর্তমানে কিউবির পাঁচটি দোকানে এই কার্ড পাওয়া যাবে। দোকানগুলোর অবস্থান হচ্ছে: ঢাকার ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, গুলশান, মিরপুর ও মতিঝিল। এই বিল পে কার্ডের মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে ওয়েব সেলফ কেয়ার-এ বিল পরিশোধ করবেন। বিস্তারিত তথ্য জানা যাবে www.qubee.com.bd/wheresqubee/bill-pay-cards ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি