কিছু সময়ের জন্যইউরোপে বন্ধ ছিল আমাজন ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা পণ্য বিক্রির ওয়েবসাইট আমাজনের ইউরোপীয় সাইটগুলো গত রোববার বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। বড়দিনের জন্য যখন ব্যাপক কেনাবেচা চলচিল, তখন ব্রিটিশ, ফরাসি, জার্মান, অস্ট্রীয় ও ইতালীয় সাইট আধা ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। আমাজন কর্তৃপক্ষ বলেছে, ইউরোপের ডেটা সেন্টার নেটওয়ার্কে হার্ডওয়্যারের ত্রুটির কারণে ইউরোপীয় সাইটগুলো বন্ধ হয়েছে। এটা কোনো হামলা নয়। আমাজনের একজন মুখপাত্র বলেন, ‘আধা ঘণ্টার জন্য আমাদের ইউরোপীয় সাইটগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তাতেই গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে আধা ঘণ্টা পর সাইটগুলো সচল হওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। মার্কিন গোপন তথ্য ফাঁস করে সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসকে সমর্থন করে, এমন ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে কয়েক দিন ধরেই অজ্ঞাত হামলাকারীরা সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। আমাজনের সাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার পর অনেকে ধারণা করেছিলেন, এ ক্ষেত্রে তেমন কোনো ঘটনাই ঘটেছে। আমাজন ১ ডিসেম্বর উইকিলিকস ওয়েবসাইটের বিষয়বস্তু তার সার্ভার থেকে সরিয়ে দেয়। আমাজন জানায়, উইকিলিকস তার শর্ত ভঙ্গ করেছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান