কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলার পথে ‘কিন্তু’ ব্যাপারটা বড়ই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। চলুন, আমরা তেমন কিছু বিষয় খুঁজে বের করি।
আপনি সবার চেয়ে আলাদা পোশাক পরতে পছন্দ করেন। তাই একদিন অন্য রকম একটি শার্ট পরে পার্টিতে গেলেন।
কিন্তু...
পার্টিতে গিয়ে লক্ষ করলেন সেখানকার জানালার পর্দার সঙ্গে আপনার শার্টের আশ্চর্য মিল।

বহু বছর পর পুরোনো বন্ধুর বাসায় যাচ্ছেন। আবেগে তাড়িত হয়ে আপনি বিভিন্ন ধরনের পাঁচ কেজি মিষ্টি কিনে ফেললেন।
কিন্তু...
বন্ধুর বাসায় গিয়ে জানতে পারলেন, পুরো পরিবারেরই ডায়াবেটিস।

অনেক দিন ধরে টাকা জমিয়ে দামি রেস্তোরাঁয় খেতে গেছেন। কোনো দিকে নজর না দিয়ে গোগ্রাসে খাওয়া শেষ করলেন।
কিন্তু...
বিল দেওয়ার সময় দেখলেন, ভেজালের দায়ে রেস্তোরাঁর মালিককে ধরে নিেয় যাচ্ছে পুলিশ।
শিশুটি খুব কিউট। তাই খুব আনন্দ নিয়ে আপনি তাকে কোলে নিলেন।

কিন্তু...
কিছুক্ষণ পরেই টের পেলেন, উষ্ণ পানির প্রবাহে আপনার কাপড় ভিজে গেছে।
আপনি গান গাইতে খুব পছন্দ করেন। সকাল–বিকেল গানের চর্চা করেন।

কিন্তু...
আপনি কোনো অনুষ্ঠানে গাইতে শুরু করলেই সবার কানে হেডফোন দেখতে পান।

ছয় মাস অনেক কষ্ট করে থিসিস পেপার তৈরি করেছেন। নির্ধারিত দিনে থিসিস পেপার হাতে নিয়ে ভাইভা বোর্ডে ঢুকলেন।
কিন্তু...
ভাইভা বোর্ডে উদ্ঘাটিত হলো, আপনি উপস্থিত এক শিক্ষকের আর্টিকেল কপি করেছেন।