কিবোর্ডে আবেগ অনুভূতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কি স্ট্রোকের মাধ্যমে অনুভূতি জানার প্রোগ্রাম নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের গবেষকেরা।
কি স্ট্রোকের মাধ্যমে অনুভূতি জানার প্রোগ্রাম নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের গবেষকেরা।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট, ফিনান্সিয়াল এক্সপ্রেস, সায়েন্সডেইলিসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে বাংলাদেশি গবেষকেদের করা একটি গবেষণা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক এ. এফ. এম নাজমুল হক নাহিন ও তাঁর সহকর্মীরা মিলে কিস্ট্রোকের মাধ্যমে অনুভূতি বোঝার বিশেষ প্রোগ্রাম তৈরি বিষয়ে গবেষণা করছেন।
‘বিহেভিয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের আবেগ কিবোর্ডে মানুষ যেভাবে আঙুল চালায় তা বিশ্লেষণ করে বোঝা সম্ভব। বিশেষ এই প্রোগ্রাম তৈরিতে কাজ করছেন বাংলাদেশের গবেষকেরা। বিশেষ কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কিস্ট্রোকের মাধ্যমে ফুটে ওঠা আবেগ ধরা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি গবেষকেরা সম্প্রতি একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করছেন যা মানুষের টাইপ করার ও টেক্সট পাঠানোর ধরন বিশ্লেষণ করে মানুষের আবেগ বুঝতে পারবে। মানুষের আঙুল নড়াচড়ার বিষয়টি বিশ্লেষণ করে ৮৭ শতাংশ নিঁখুত ফল জানা সম্ভব বলে গবেষকেরা দাবি করেছেন।

গবেষকেরা দাবি করেছেন, আবেগসম্পন্ন কম্পিউটার সিস্টেম তৈরিতে তাঁদের এই গবেষণা কাজে লাগবে। মানুষের আবেগ বুঝতে কিবোর্ড ব্যবহারের ধরন ও বার্তা টাইপ করার ধরন এই দুটি পদ্ধতি বিশ্লেষণ করে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। অবশ্য এই দুটি পদ্ধতি যৌথভাবে বিশ্লেষণ করে তা কাজে লাগানোর পদ্ধতিটি নিয়ে এখনও কাজ শেষ হয়নি। তবে এই পদ্ধতিতে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার বা বিশেষায়িত টুল প্রয়োজন হবে না।