কিম্ভূত মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম্ভূত মাছ
কিম্ভূত মাছ

কিম্ভূত আকৃতির এক রহস্যজনক মাছের ছবি ঝড় তুলেছে ইন্টারনেটে। কানাডার সর্ব উত্তরের অঞ্চল নুনাভাটের ডেভিড-প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় ওই ‘লম্বা নাকের শিমারিয়া’ মাছের ছবিটি তোলা হয়। জেলেরা এটিকে গবলিন নামের হাঙরের একটি ছোট জাত বলে ভুল করেছিলেন। কানাডার ওশান ট্র্যাকিং নেটওয়ার্কের বিশেষজ্ঞ নাইজেল হাসি বলেন, তিন ফুট লম্বা মাছটি একই আকৃতির হাঙর ও স্টিংরে মাছের মতো আচরণ করে। এর আগে ডেভিড-প্রণালির কাছের হাডসন-প্রণালিতে লম্বা নাকের শিমারিয়া মাছের অস্তিত্ব পাওয়া যায়। গভীর সমুদ্রে (এক থেকে দুই হাজার মিটার) এই প্রজাতির মাছ উল্লেখযোগ্য পরিমাণেই আছে। ফক্স নিউজ।