কিশোরীর আবিষ্কার মুঠোফোনে হূত্স্পন্দন পরীক্ষা
মুঠোফোন ব্যবহার করে হূত্স্পন্দন পরীক্ষা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেছেন ১৭ বছরের মার্কিন কিশোরী ক্যাথরিন ওং। তাঁর তৈরি করা ব্লুটুথ প্রযুক্তির যন্ত্রটি ব্যবহার করে ইলেকট্রো-কার্ডিওগ্রাম, ইসিজি/ইকেজি করা যাবে। তাঁর তৈরি যন্ত্রটিকে বলা হচ্ছে পোর্টেবল বা বহনযোগ্য ইলেকট্রো-কার্ডিওগ্রাম। খবর ম্যাশএবল-এর।চিকিত্সা সুবিধার বাইরে থাকা মানুষদের সাহায্য করার মতো একটি যন্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক স্কুলের ছাত্রী ক্যাথরিন ওং। এজন্য তিনি বেছে নেন মুঠোফোনকে। ক্যাথরিন তাঁর প্রকল্প গুগল সায়েন্স ফেয়ারের দ্বিতীয় আসরে জমা দিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।মুঠোফোনের সাহায্যে হূদযন্ত্রের পরীক্ষা করার এ প্রকল্পের জন্য ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) ‘জো’স বিগ আইডিয়া’ ভিডিও কনটেস্ট জিতেছেন ক্যাথরিন। তাঁর তৈরি যন্ত্রটিকে আরও ছোটো ও সহজলভ্য করতে ভবিষ্যতে আরও কাজ করতে চান তিনি।ক্যাথরিন ওং-এর তৈরি যন্ত্রটি অনেকটা বহনযোগ্য ইলেকট্রো-কার্ডিওগ্রাম এবং ইসিজি হিসেবে কাজ করে। গুগলের সায়েন্স ফেয়ারে প্রকল্প জমা দেওয়ার সময় ক্যাথরিন তাঁর এ প্রকল্পের বর্ণনায় জানিয়েছিলেন, ‘এ গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে, ব্লুটুথ প্রযুক্তিক্ষম ‘টেলিমেডিক্যাল ইলেকট্রো-কার্ডিওগ্রাম প্রোটোটাইপ’ যন্ত্র তৈরি, যা ইকেজি ছবি তুলে তা সংশ্লিষ্ট চিকিত্সকের কাছে পাঠাতে পারবে এবং দূর থেকেই হূিপণ্ড পরীক্ষা করতে সাহায্য করবে।