কিশোর-কিশোরীদের ঘুম কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাভাবিকভাবে যতটা ঘুমানো দরকার, তার চেয়ে ক্রমবর্ধমানভাবে কম ঘুমাচ্ছে মার্কিন কিশোর-কিশোরীরা। নতুন একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। কলম্বিয়ার একদল গবেষক ২ লাখ ৭০ হাজার মার্কিন কিশোর-কিশোরীর ওপর ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত এ গবেষণা চালিয়েছেন। মার্কিন ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সুপারিশ মোতাবেক, প্রতি রাতে কিশোর-কিশোরীদের কমপক্ষে নয় ঘণ্টা ঘুমানো উচিত। ১৯৯১ সালে গবেষণায় অংশগ্রহণকারী ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৭২ শতাংশ বলেছিল, তারা রাতে সাত ঘণ্টা বা তার বেশি ঘুমায়। অথচ, ২০১২ সালে একই বয়সী কিশোর-কিশোরীদের মাত্র ৬৩ শতাংশ বলেছে, তারা রাতে সাত ঘণ্টা বা তার বেশি ঘুমায়। ঘুম কম হলে মানসিক স্বাস্থ্য, পড়াশোনা সমস্যা ও মুটিয়ে যাওয়াসহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা হয়। আইএএনএস।