কিস্তিতে আইলাইফের টু-ইন-ওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেডবুক
জেডবুক

জেডবুক ডব্লিউ টু-ইন-ওয়ান ল্যাপটপ কিস্তিতে বিক্রি করছে আইলাইফ। ই-কমার্স সাইট পিকাবু ডটকমে এ সুবিধা পাওয়া যাবে। এর দাম ১৬ হাজার ৯৯০ টাকা। মাসিক ১ হাজার ৪১৬ টাকায় মোট ১২ মাসের কিস্তিতে এটি কেনা যাবে।

আইলাইফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ দশমিক ১ ইঞ্চি মনিটরের এ ল্যাপটপে দুই জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি আছে। কি-বোর্ডটি ডিসপ্লে থেকে খুলে ট্যাব হিসেবে ব্যবহার করা যায়। এর ব্যাটারি ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার। সামনে ও পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা আছে। বিজ্ঞপ্তি।