কিস্তিতে আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কম্পিউটার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স কিস্তিতে স্যামসাং ব্র্যান্ডের হালকা-পাতলা নোটবুক বা আলট্রাবুক বিক্রি শুরু করেছে। ১৫ মে থেকে এক বছরের কিস্তিতে উইন্ডোজনির্ভর স্যামসাংয়ের এন৯ ও ফাইভ সিরিজের নোটবুক কেনার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।এনপি ৯০০ এক্সথ্রিসি (এও১বিডি, এও২বিডি), সিরিজ ফাইভের লোটাস এনপি৫৩০ইউ৪সি (এসও২বিডি,এসও১বিডি) ও এনপি৫৩৫ওইউ৪সি-এও১বিডি এবং অ্যাটিভ মডেলের এক্সই৫০০টি১সি-এও১বিডি নোটবুক কেনার ক্ষেত্রে অ্যামেক্স ও ব্র্যাক ব্যাংক ক্রেডিটকার্ড গ্রাহকরা কিস্তিতে কেনার কেনার সুযোগ পাবেন।নাইন সিরিজের ১৩.৩ ইঞ্চি সুপার ব্রাইট এলইডি পর্দার এনপি ৯০০ এক্সথ্রিসি (এও১বিডি, এও২বিডি) মডেলের জন্য প্রতি কিস্তিতে দিতে হবে ১০ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ১১.৬ ইঞ্চি পর্দার অ্যাটিভ স্মার্ট পিসি এক্সই৫০০টি১সি-এও১বিডি মডেলের জন্য প্রতি কিস্তিতে দিতে হবে ছয় ৬ হাজার ১৩৯ টাকা। ফাইভ সিরিজের ১৪ ইঞ্চি পর্দার লোটাস এনপি৫৩০ইউ৪সি (এসও২বিডি,এসও১বিডি) মডেলের প্রতি কিস্তি ছয় হাজার ২৬৯ টাকা। লোটাস এনপি৫৩৫ওইউ৪সি-এও১বিডি মডেলের সামস্যাং আল্ট্রাবুকের প্রতি কিস্তিতে দিতে হবে ৫ হাজার ২১৩ টাকা।