কিস্তিতে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সিম সুবিধার স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস স্মার্টফোনটি মাসিক কিস্তিতে কেনার সুযোগ দিচ্ছে স্যামসাং বাংলাদেশ।স্মার্টফোন ক্যাফে, স্যামসাং স্মার্টফোন আউটলেট এবং ট্রান্সকম ডিজিটালের আউটলেটগুলোতে এ সুযোগটি পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংক, এসসিবি অথবা সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতি মাসে চার হাজার ২৫০ টাকায় ৬ মাসের কিস্তিতে এ ফোনটি কেনা যাবে। আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোনটিতে এক গিগাহার্টজের প্রসেসর, ৪ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।এর আগে স্যামসাং গ্যালাক্সি নোট টু ও গ্যালাক্সি এস৩ স্মার্টফোন দুটিও কিস্তিতে কেনার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ১২ মাসের কিস্তিতে গ্যালাক্সি নোট টুর জন্য প্রতিমাসে পাঁচ হাজার ৬২৫ ও গ্যালাক্সি এস ৩ এর জন্য পাঁচ হাজার ২৯২ টাকা করে পরিশোধ করতে হবে।