কিস্তিতে গ্যালাক্সি গ্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি গ্র্যান্ড
গ্যালাক্সি গ্র্যান্ড

গ্যালাক্সি গ্র্যান্ড স্মার্টফোনটি কিস্তিতে স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে কেনা যাবে। দুই হাজার ৯৯০ টাকার মাসিক কিস্তিতে ১২ মাসের কিস্তি পরিশোধে এই হ্যান্ডসেটটি কেনা যাবে বলে স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ স্মার্টফোনটির দাম ৩৫ হাজার ৯০০ টাকা।
ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে এই সুবিধা পাওয়া যাবে।  স্যামসাং ক্যাফে থেকে গ্যালাক্সি গ্র্যান্ড কিনলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও এক গিগাবাইট র্যাম। দুই সিমের স্মার্টফোনটির পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা।