কিস্তিতে স্যামসাংয়ের স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং মোবাইল স্মার্টফোন কেনার ক্ষেত্রে দিচ্ছে কিস্তির সুবিধা।নতুন স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড কেনা যাবে চার হাজার ৩৯০ টাকার মাসিক কিস্তিতে। নয়টি সমান কিস্তি দিতে হবে।ব্র্যাক ব্রাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে এই কিস্তি পাওয়া যাবে। এতে আছে হাইব্রিড ডুয়াল সিমের সুবিধা। এটি চলে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিন অপারেটিং সিস্টেমে। এদিকে গ্যালাক্সি নোট টু এবং গ্যালাক্সি এস ডুয়োস স্মার্টফোনও কিস্তিতে কেনা যাবে। গ্যালাক্সি নোট টু পাঁচ হাজার ৪৬০ টাকার ১২টি মাসিক কিস্তিতে কেনা যাবে। আর ডুয়োস কেনা যাবে তিন হাজার ৯২০ টাকার ছয়টি মাসিক কিস্তিতে। —বিজ্ঞপ্তি