‘ছবি তোলা থেকে শুরু করে স্মার্টফোনেই দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজে সেরে নেওয়া যাচ্ছে। তাই ক্রেতাদের কাছে স্মার্টফোনের চাহিদা বেশি। ফলে বলা যায় স্মার্টফোনের বাজারের অবস্থা বেশ ভালো।’ গতকাল বুধবার প্রথম আলোকে বলছিলেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিক্বণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। তিনি জানান, ক্যামেরা কেমন, র্যাম কেমন, প্রসেসরই বা কী, তা দেখে ক্রেতারা কিনছেন স্মার্টফোন। গতকাল ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোনের দাম দেওয়া হলো।
স্যামসাং: গ্যালাক্সি জে-ফাইভ ১৫,৯০০ ও জে-ফাইভ (২০১৬) ২১,৯০০ টাকা; গ্যালাক্সি জে-সেভেন ১৯,৯০০ ও জে-সেভেন (২০১৬) ২৪,৯০০ টাকা; গ্যালাক্সি এস সেভেন এজ ৭৯,৯০০ এবং গ্যালাক্সি নোটফাইভ ৭৪,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভ এসই ১৬ গিগাবাইট (গি.বা.) ৪২,৫০০; আইফোন ফাইভএসই ৬৪ গি.বা. ৫০,০০০; আইফোন সিক্স ৬৪ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ গি.বা. ১০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া-৭৩০ ২১,৫০০; লুমিয়া-৫৩৫ ১১,৫০০; লুমিয়া-৬২৫ ১৯,৫০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,১৯০; ভি৪৯ ৪,৫৯০; এম ১ ৬,১৯০; ভি৮৫ ৫,৯৯০; এইচ ৬০ ৬,৪৯০; এইচ ১৭৫ ৯,৯৯০; এইচ ২৫০ ৯,১৯০; এইচ ১৭৫ ৯,৯৯০; পিসিক্স ৭,৯৯০; এইচ ৪০০ ৯,৯০০, পিসিক্স প্রো ৮,৯৯০ ও পিসিক্স (২ গি.বা.) ৮,৯৯০ টাকা। ওয়ালটন: আরএক্স-৩ ১৩,৯৯০; আর এক্সটু ১২,৯৯০ ও প্রিমো জেডওয়ান ২৮,৯০০; জিএম ৯,২৯০ ্ এনএক্স-২ ১৪,৪৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৬,৯৯৯; ইভিও ভিএক্স ওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯ টাকা। হুয়াওয়ে: পি৯ ৪৮,৯৯০ ও পি৯ প্লাস ৫১,০০০; জিআর ফাইভ ১৯,০০০; মেইট ৮ ৫১,০০০ টাকা। অপ্পো: নিও-৫ ১০,৯০০; পি-১ ১৩,৯০০; এফ-১ ১৯,৯০০; এফ-১ প্লাস ৩৫,৯০০ ও আর সেভেন ৩৬,০০০ টাকা। ওকাপিয়া: সিগনেচার ৯,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। উই: এল ওয়ান ৪,২৫০; আর ওয়ান ৫,৯০০; বি ওয়ান ৭,৭০০ ও এক্স ওয়ান ১৮,৬০০ টাকা। অ্যালকাটেল: আইডল প্লাস ১২,৯৯৯ টাকা।
বাজারে নতুন
অপ্পো: এ৩৭ ১৬,৯৯০ টাকা। হুয়াওয়ে: ওয়াই ৩১১ ৬,১৯০, ওয়াই ৫১১ ৮,৯৯০; ওয়াই ৬১১ ১৪,৯৯০ ও জিআর ফাইভ মিনি ১৮৪৯৯ টাকা। ম্যাঙ্গো: ই৩০ ১৫,০০০ টাকা। হেলিও: এস-২০ ২৫,৯৯০ টাকা।
সংগ্রহ: নিজস্ব প্রতিবেদক