কুইকহিল মোবাইল সিকিউরিটি-২০১৩ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য বাজারে এসেছে কুইকহিল ব্র্যান্ডের মোবাইল সিকিউরিটি-২০১৩।ব্ল্যাকবেরি মোবাইল ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ও ট্যাবলেটে এই মোবাইল সিকিউরিটি ব্যবহার করে ভাইরাস ঠেকানো, তথ্য চুরি প্রতিরোধ, কল ও খুদেবার্তা ব্লক, ডাটা মুছে ফেলা এবং অবস্থান চিহ্নিত করার সুবিধা পাওয়া যায়। কুইকহিল মোবাইল সিকিউরিটি-২০১৩ সারা দেশে মুঠোফোন আউটলেটগুলোতে পাওয়া যাবে। এই মোবাইল সিকিউরিটির দাম ৪৯০ টাকা। বাংলাদেশে কুইকহিল মোবাইল সিকিউরিটি বিপণন করছে আরএম সিস্টেমস।