কুইজে অংশগ্রহণ করে বিনা মূল্যে স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাঁরা স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজ স্মার্টফোন কেনার জন্য অগ্রিম চাহিদা জানিয়েছিলেন, তাঁরা ‘প্লে অ্যান্ড উইন স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজ’ নামের কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। প্রতিযোগিতায় স্মার্টফোনটির সাতটি সুবিধা নিয়ে তৈরি সাতটি ভিডিও দেখে কুইজের প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। সেরা সাতজন কোনো অর্থ পরিশোধ না করেই প্রি-বুক করা স্মার্টফোন পেয়েছেন। বিজয়ীরা রোববার স্যামসাং মোবাইল বাংলাদেশের অ্যাকটিভেশনস, ডিজিটাল অ্যান্ড পাবলিক রিলেশনসের প্রধান মাহজাবিন ফেরদৌসের কাছ থেকে গ্যালাক্সি এস ৭ এজ পুরস্কার হিসেবে গ্রহণ করেন।
বিজ্ঞপ্তি