কুকুর-রোবট মৈত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুকুর-রোবট
কুকুর-রোবট

যন্ত্রমানব বা রোবটের সঙ্গে বন্ধুত্ব গড়তে পেরে কুকুরদের বেশ খুশিই মনে হয়েছে। কিন্তু তারা কি পৃথিবীতে মানুষের পরিবর্তে রোবটের আধিপত্যকে মেনে   নেবে? অ্যানিম্যাল কগনিশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, মানুষের বিশ্বস্ত সহচর কুকুরের সঙ্গে রোবটসহ অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে যোগাযোগ গড়ে ওঠতে পারে। মানুষের মতো রোবটদেরও একটি ‘সামাজিক অস্তিত্ব’ গ্রহণ করতে পারে কুকুর। ব্যায়ামাগারে বিভিন্ন যন্ত্রপাতির প্রতিও কুকুরের আচরণ প্রায় অভিন্ন। তবে তারা মানুষের বিকল্প হিসেবে রোবটকে মেনে নেয়, এমনটা ভাবার পক্ষে প্রমাণ খুবই কম। কারণ, প্রাণীটি যন্ত্রের কাছ থেকে মানুষের সমতুল্য   আন্তরিকতা পায় না। পপুলার সায়েন্স।