কুকুর শিখেছে হাজার শব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা একটি কুকুরকে এক হাজারের বেশি শব্দ (নামবাচক বিশেষ্য) এবং ইংরেজি ব্যাকরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। এতে চেজার নামের ১০ বছর বয়সী কুকুরটি সাত বছর সময় নিয়েছে। প্রথম তিন বছরে এক হাজার ২২টি অনন্য শব্দ (প্রাণী, বল ও
খেলনার নাম) শেখে। চেজারের স্মৃতির পরীক্ষা নিয়ে দেখা যায়, ৩২ মাস ধরে শব্দগুলো মনে রাখার ক্ষেত্রে প্রাণীটির সাফল্য ৯৫ শতাংশের বেশি। লার্নিং অ্যান্ড মোটিভেশন সাময়িকীতে ওই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের উফোর্ড কলেজের গবেষকেরা বলছেন, এই গবেষণায় প্রমাণ হয় যে অন্য প্রাণীকেও মানুষের ভাষা শেখানোর সুযোগ রয়েছে। ইনডিপেনডেন্ট।