কুকুরের জন্য ৮ আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোষা কুকুরটির জন্য আটটি নতুন আইফোন কিনেছেন চীনের এক কোটিপতির ছেলে।
পোষা কুকুরটির জন্য আটটি নতুন আইফোন কিনেছেন চীনের এক কোটিপতির ছেলে।

পোষা কুকুরের জন্য আটটি নতুন আইফোন ৭ কিনেছেন চীনের এক কোটিপতির সন্তান। ওয়াং জিয়ালিন নামের ওই কোটিপতির ছেলের নাম ওয়াং শিকন। চীনের ওই ব্যবসায়ীর মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি মার্কিন ডলারের বেশি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিকনের পোষা কুকুর কোকোর জন্য আইফোন ৭ এস কেনার তথ্য ওই কুকুরটির ওয়েবু অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। চীনের একটি আইফোন ৭–এর দাম ৬ হাজার ৩৮৮ ইউয়ান এবং ৭ এসের দাম ৭ হাজার ৯৮৮ ইউয়ান। অর্থাৎ বাংলাদেশি টাকায় এর দাম যথাক্রমে ৭৫ হাজার ২৫৫ টাকা ও ৯৪ হাজার টাকার কিছু বেশি।
শুক্রবার থেকে চীনে অ্যাপল স্টোরগুলোতে নতুন আইফোনের জন্য লাইন দিতে শুরু করেন ক্রেতারা। সেখান থেকে সহজেই আটটি ফোন কেনেন শিকন।

অবশ্য শিকনের ওই কুকুরটি এর আগেও অ্যাপল পণ্য পেয়ে খবরের শিরোনামে এসেছে। ২০১৫ সালে অ্যাপলের বিশেষ সংস্করণের স্মার্টওয়াচ কুকুরটির দুপায়ে পরিয়ে বিশেষ ছবি পোস্ট করেন শিকন।