প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া দি বারোস। ৫৫ বয়সী এই নারী বাস করেন ব্রাজিলের করুম্বা শহরে। বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রাকৃতিক জলাভূমি অবস্থিত এ অঞ্চলেই। বারোসের কিছু পোষা কুমির আছে। সেগুলো থাকে প্রাকৃতিক জলাশয়েই। তাঁর পোষা কুমিরগুলোর নাম ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও কোচের নামে। ছবিতে যে কুমিরটি দেখছেন, তার নাম রোনালদিনহো। এ ছাড়া ফেলিপাও (লুইস ফেলিপে স্কলারি), দুঙ্গা, তাফারেলের নামেও আছে কুমির। রয়টার্স।