কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাপস নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরি নিয়ে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৪ নিয়ে এ আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই সেমিনার হয়। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মো. আবদুল মালেকের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের, আইসিটি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ। সেমিনারে ইএটিএলের প্রকল্প ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম অ্যাপস নিয়ে আলোচনা করেন।

এর আগে সিইসি বিভাগের সামনে শিক্ষার্থীদের অ্যাপস প্রতিযোগিতা নিয়ে নাম নিবন্ধন করা হয়।

—কুমিল্লা অফিস