কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হলো অ্যাপস তৈরির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেষহরেঅ পাঁচ দিনের মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির প্রশিক্ষণ কোর্স। গত ২৩ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (সিএসই) বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ এর উদ্বোধন করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই।
আইসিটি মন্ত্রণালয়ের জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস উন্নয়নবিষয়ক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়ন করছে ইএটিএল এবং এমসিসি। গত ২৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক মাহমুদুল হাসান। প্রশিক্ষণ কর্মশালায় সিএসই বিভাগের ৩৬ জন শিক্ষার্থীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা