কুমিল্লা বোর্ডের সেরা বিশের মধ্যে ফেনীর চারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। জেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট এক হাজার ৫৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের এসএসসির ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থান দখল করেছে। এ কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে৷
ফেনী সরকাির বালিকা উচ্চবিদ্যালয় বোর্ডে পঞ্চম স্থান দখল করেছে। এ বিদ্যালয়ের ২২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন । বোর্ডে ষষ্ঠ স্থান দখল করেছে ফেনী সরকাির পাইলট উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৪১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০তম স্থানে রয়েছে ফেনী শাহীন একাডেিম। এ বিদ্যালয় থেকে ৩৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২৮ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।
ফেনী জেলায় এবারের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৯৭ জন। তার মধ্যে ফেনী সদর উপজেলায় ৭৭৭ জন, ছাগলনাইয়ায় ১১৩ জন, দাগনভূঞায় ৯০ জন, সোনাগাজীতে ১২০ জন, পরশুরামে ৫৪ জন ও ফুলগাজীতে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফেনী জেলায় ৩৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সফিকুল আজম বলেন, ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি৷
ফেনী সরকাির বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা ছিল।
ফেনী সরকাির পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, নিয়মিত পাঠদান ও পাঠ আদায়ের ফলে ভালো ফলাফল সম্ভব হয়েছে।