কুমিল্লা শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণীর নিবন্ধন অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন অনলাইনের মাধ্যমে করতে হবে। এ জন্য নিবন্ধন কার্যক্রম ইএসআইএফের মাধ্যমে সম্পাদন করতে হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ওই ফরম পূরণ করে শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। নিজামুল করিম জানান, নিবন্ধন করার জন্য www. educationboard.gov.bd ওয়েবসাইটের eSIF অপশনে যেতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাসওয়ার্ড ডাকে পাঠানো হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা