কুমিল্লাকে জানা যাবে ওয়েব পোর্টালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার তথ্য বাতায়ন জনগণের দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে। কুমিল্লা জেলার নানা তথ্য নিয়ে চালু হওয়া (www.dccomilla.gov.bd) ওয়েবসাইটে কুমিল্লা জেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। গত বুধবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জনসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন এসব কথা জানান। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কুমিল্লা ও যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই আলোকে কুমিল্লা কাজ করে যাচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা