কুমিল্লায় ইন্টেলের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ইন্টেল সিকিউরিটির সহযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টেল সিকিউরিটি উৎসব’। গত শনিবার অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টেল সিকিউরিটি বাংলাদেশের পরিবেশক কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী, বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখার সভাপতি নজরুল আমিন, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ সাহাসহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে ইন্টেল সিকিউরিটি পণ্য পরিচিতি-ব্যবসায় পরিকল্পনাসহ বিস্তারিত তুলে ধরেন কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক রিয়াজ আহমেদ। বিজ্ঞপ্তি