কুমিল্লায় আইসিটি পেশা নিয়ে আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা স্কুলে গত রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬’-এর আয়োজন করা হয়। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এই সুযোগটি কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।
এই আয়োজনে বক্তৃতা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মোশাররাফ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান, অধুনা উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আখিয়া খন্দকার এবং কোর গ্লোবালের প্রতিষ্ঠাতা ইমরান ফরহাদ।
এই আয়োজনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে পেশা গড়ার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তি