কুমিল্লায় ওয়াইম্যাক্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ওয়াইম্যাক্স প্রযুক্তির তারহীন দ্রুতগতির ইন্টারনেটসেবা চালু করেছে বাংলালায়ন। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় নগরের কুমিল্লা ক্লাব মিলনায়তনে সম্মেলনটি হয়। এতে বলা হয়, বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড দেশব্যাপী ওয়াইম্যাক্স সম্প্রসারণের অংশ হিসেবে কুমিল্লায় গ্রাহকসেবা চালু করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম, হেড অব মার্কেট কমিউনিকেশনস জি এম ফারুক খান, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ফয়সল বিন রাফেক, চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশন তাজিন আলমসহ অনেকে। পরে নগরে একটি শোভাযাত্রা বের করা হয়। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা