কুমিল্লায় জেলা ই-সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের অধীনে কুমিল্লা জেলায় চালু হচ্ছে জেলা ই-সেবাকেন্দ্র। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কাজ শুরু হয়। এর মাধ্যমে জেলা প্রশাসনের সব কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে আরও দ্রুত করা সম্ভব হবে। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশের ১০টি জেলায় ই-সেবাকেন্দ্র চালু হয়েছে। কুমিল্লাসহ ২১টি জেলায় ওই সেবাকেন্দ্র চালু হবে। এর মাধ্যমে ডাক ফাইলের সব তথ্য একটি কাউন্টারের মাধ্যমে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসবে। সেখান থেকে লগইন করে কাজ করা যাবে। তা ছাড়া রেকর্ড রুমের নকলের তারিখের জন্য জনসাধারণকে ভোগান্তি পোহাতে হবে না। মানুষ ওই কেন্দ্রের মাধ্যমে তার যাবতীয় তথ্যাবলি জানতে পারবে।’ এ ব্যাপারে সহকারী কমিশনার রূপালী মণ্ডল বলেন, জনগণকে খুব সহজে তথ্যপ্রযুক্তির সুফল দেওয়ার জন্য সরকার ওই উদ্যোগ নিয়েছে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা