কুমিল্লায় প্রশিক্ষণ ও ডেটাবেস প্রোগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের গ্রাম ‘উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প কাজ শুরু করেছে কুমিল্লায়। কর্মসূচির আওতায় নতুন একটি প্রশিক্ষণ কেন্দ্র ও ডেটা সেন্টার চালু হয়েছে। এ কেন্দ্রে একসঙ্গে ২০ জন প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে গ্রাফিক ডিজাইন ও সেবা, আউটসোর্সিংয়ের কাজ, মেয়েদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, মধ্যপ্রাচ্য-গামীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও গ্রামাঞ্চলের ডেটাবেস তৈরি করা হবে। মাইক্রোসফট এই কার্যক্রমের আর্থিক সহযোগিতা করেছে এবং কারিগরি সহায়তা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল কনসেপ্ট। —বিজ্ঞপ্তি