কুমিল্লায় হলো আউটসোর্সিং কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প এবং গ্লোবাল কানেক্টের যৌথ উদ্যোগে কুমিল্লায় আউটসোর্সিং বিষয়ে গত মঙ্গলবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আগ্রহী ব্যক্তিরা বিনা মূল্যে অংশ নেন। কুমিল্লায় আমাদের গ্রামের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ কর্মশালা চলে। কর্মশালায় কীভাবে কুমিল্লায় বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের কম্পিউটার-সংক্রান্ত এবং সাধারণ কাজ করা যায়, সে ব্যাপারে আলোচনা করা হয়। পাশাপাশি কাজ করার যোগ্যতা, নিজের অ্যাকাউন্টে অর্থ আনা ইত্যাদিও উঠে আসে কর্মশালায়। এ ছাড়া ই-কমার্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় আলোচনা করেন গ্লোবাল কানেক্টের (ইউকে) গবেষণাব্যবস্থাপক মাকসুদ হক এবং আমাদের গ্রাম কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা মো. শরীফ। এতে কুমিল্লা, চাদপুর এবং নোয়াখালীর ৪৩ জন অংশগ্রহণ করেন।