কুমিল্লায় ৩০ দিনের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত কম্পিউটার প্রশিক্ষক তৈরির লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ৩০ দিনের বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ। গতকাল বুধবার সকালে অজিতগুহ কলেজ কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের শুরু হয়। ‘বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল’ প্রকল্পের আওতায় কুমিল্লার ১৫টি উপজেলার ১৫ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সবাইকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অজিতগুহ কলেজের অধ্যক্ষ এ কে এম আলকাসুর রহমান, উপাধ্যক্ষ হাসান ইমামসহ অনেকে। —মো. আমিনুল হক, কুমিল্লা (ব্রাহ্মণপাড়া) প্রতিনিধি