কুমিল্লায় ৫৪ কলেজে অনলাইনে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিভুক্ত ছয় জেলার ৫৪টি কলেজে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ১১টি সরকারি ও ৪৩টি বেসরকারি কলেজ রয়েছে। ৫০০ বা ততোধিক আসন রয়েছে এমন কলেজকে ওই আওতায় আনা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ জুন পর্যন্ত মুঠোফোনে আবেদন করা যাবে। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ১৬ জুন জানানো হবে। এ ক্ষেত্রে বিস্তারিত তথ্য জানা যাবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের www.comillaboard.gov.bd ঠিকানার ওয়েবসাইটে জানা যাবে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা