কুমেরুতে বরফের নিচে বিরাট ফাটল! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনল্যান্ড ও কুমেরু বা দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার কারণ অনুসন্ধান করছেন গবেষকেরা। সম্প্রতি যুক্তরাজ্যের রবার্ট বিংহ্যাম নামের একজন গবেষক অ্যান্টার্কটিক অঞ্চল বা দক্ষিণ মেরুতে বরফ গলার কারণ ধরতে পেরেছেন বলে দাবি করেছেন। গবেষক বিংহ্যাম জানিয়েছেন, দক্ষিণ মেরুর বরফের এক মাইল গভীরে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সমান একটি গিরিখাত বা উপত্যকা রয়েছে, যা এ অঞ্চলের বরফ গলে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।গবেষকেরা কয়েক দশক ধরেই গ্রিনল্যান্ড ও দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার বিষয়টির ওপর নজর রাখছেন। বরফের ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে কি না, উপগ্রহের সাহায্যেও তা পর্যবেক্ষণ করছেন তাঁরা। গবেষকদের আশঙ্কা, দক্ষিণ মেরুর বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ শতাংশ বেড়ে যাবে।যুক্তরাজ্যের এবারডিন বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) গবেষকেরা দক্ষিণ মেরুর ‘ফেরিগনো আইস স্ট্রিম’ নামের অঞ্চলটিতে বরফের নিচে বিশাল এক উপত্যকার সন্ধান পেয়েছেন। গবেষকেরা জানিয়েছেন, এ অঞ্চলটিতে ১৯৬১ সালের পর কেউ আর যায়নি।২৫ জুলাই ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, বরফে ঢাকা এ উপত্যকা বা ফাটল ধরা অংশটি লাখ লাখ বছরের পুরোনো। এ ফাটল দিয়ে সমুদ্রের উষ্ণ পানির সংস্পর্শে আসছে দক্ষিণ মেরুর বরফ। আর এটাই বরফ গলার অন্যতম কারণ।গবেষকেরা জানিয়েছেন, উপগ্রহের মাধ্যমে ২০ বছর ধরে তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করে আসছেন। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের গবেষক রবার্ট বিংহ্যাম জানিয়েছেন, বরফের এ আস্তরণ সরিয়ে ফেললেই যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো সুবিশাল গিরিখাত পাওয়া যাবে। অবশ্য এই গিরিখাত পাথুরে কি না, তা তিনি জানাতে পারেননি।২০১১ সালে দক্ষিণ মেরুর পাইন আইল্যান্ড হিমবাহে বিশাল ফাটল লক্ষ করেন গবেষকেরা। ‘ফেরিগনো’ গিরিখাতটি পাইন আইল্যান্ডের খুব কাছাকাছি অবস্থিত।এদিকে দক্ষিণ মেরুর পাশাপাশি জুলাই মাসের শুরু থেকেই অস্বাভাবিক দ্রুততার সঙ্গে গ্রিনল্যান্ডের ভূপৃষ্ঠের বিশাল বরফের স্তর গলে যাওয়ার বিষয়টি নজরে এসেছে ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার গবেষকেদের। গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থান হিসেবে পরিচিত সামিট স্টেশনেও বরফ গলে যাওয়ার তথ্য জানিয়েছেন তাঁরা।বরফ গলে যাওয়া ও হিমবাহে ধস নামা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, শিল্পায়ন ও পরিবেশের উষ্ণতা বাড়ার কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে হিমশৈল গলে যাচ্ছে।