কুরিয়ারের পুনর্জন্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার চেষ্টা করছে মাইক্রোসফট। ২০১০ সালের আগে ‘কুরিয়ার’ নামে একটি ট্যাবলেট তৈরির কাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু আইপ্যাড বাজারে আসায় কুরিয়ার প্রকল্প বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ‘উইন্ডোজ ফোন ৮’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে ২০ জুন সানফ্রান্সিসকোতে ‘উইন্ডোজ ফোন সামিট’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। এই অনুষ্ঠানে ‘উইন্ডোজ আরটি’ নামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণনির্ভর একটি ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এই তথ্য জানায়। প্রযুক্তি বিশ্লেষকেদের ধারণা, মাইক্রোসফটের তৈরি টাচস্ক্রিন প্রযুক্তির এই ট্যাবলেটটি হতে পারে কুরিয়ারের পুনর্জন্ম ও অ্যাপলের ‘আইপ্যাড ঘাতক’।মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ম্যাশেবল জানিয়েছে, মাইক্রোসফট নিজস্ব ট্যাবলেট কম্পিউটার তৈরিতে কাজ করছে, যা সরাসরি অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। মাইক্রোসফট এর আগেও হার্ডওয়্যার পণ্য নির্মাণে উদ্যোগী হয়েছিল। কিন্তু মাইক্রোসফটের তৈরি পণ্য জনপ্রিয় হয়নি। ২০০৮ থেকে ২০১০ সালের সময়গুলোতে মাইক্রোসফট ‘কুরিয়ার’ নামে একটি ডুয়াল টাচস্ক্রিন ও ভাঁজ করার যায় এমন হাইব্রিড ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে বলে প্রযুক্তিবিশ্বে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু অ্যাপল আইপ্যাড বাজারে আনায় মাইক্রোসফট সেই প্রকল্প বাতিল করে দিয়েছিল।বাজারে এখন আইপ্যাড ছাড়াও অনেক প্রতিষ্ঠানের ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপ রয়েছে। মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর অনেক পণ্য বাজারে আসার অপেক্ষায়। কিন্তু মাইক্রোসফটের নিজস্ব কোনো পণ্য বাজারে নেই। বাজারে নিজেদের অবস্থান দাঁড় করাতে শেষ পর্যন্ত ‘কুরিয়ার’ প্রকল্পকে আবার জীবন ফিরিয়ে দিচ্ছে মাইক্রোসফট।