কুষ্টিয়াতে মুক্ত সফটওয়্যার নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে স্বাধীনতার মাসে মুক্ত সফটওয়্যারের দর্শন ও ব্যবহার ছড়িয়ে দিতে কুষ্টিয়াতে হয়ে গেল দিনব্যাপী সেমিনার। কুষ্টিয়া জিলা স্কুলের ল্যাবে সম্প্রতি অনুষ্ঠিত সেমিনারে কুষ্টিয়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে মূল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার মো. সাব্বির বিশ্বাস। সেমিনারে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠকসহ অনেকে।সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত সফটওয়্যারের ব্যবহার কার্যকরভাবে ছড়িয়ে দিতে বিডিওএসএন মুক্ত সফটওয়্যার বিতরণ করে।—নিজস্ব প্রতিবেদক