কুষ্টিয়ায় আউটসোর্সিং কর্মশালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে আউটসোর্সিং-বিষয়ক দুই দিনের কর্মশালা। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা আজ বিকেলে শেষ হবে। ‘উন্নয়নের জন্য লার্নিং অ্যান্ড আর্নিং’ শীর্ষক অনলাইন উপার্জন প্রশিক্ষণ এ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্পের সহযোগিতায় চলছে এ কর্মশালা। স্বনির্ভর বাংলাদেশের পরিচালক (প্রযুক্তি) খালিদ নোমান হোসায়নী কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন।স্বনির্ভর বাংলাদেশের সহকারী পরিচালক (প্রশাসন) লাইলা নূর প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষিত বেকার ৭৩ জন যুবক-যুবতীকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণের ফলে তাঁরা নিজেরাই ঘরে বসে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। —তৌহিদী হাসান, কুষ্টিয়া