কুষ্টিয়ায় ওয়াইম্যাক্স ইন্টারনেট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় চালু হলো বাংলালায়নের দ্রুতগতির তারহীন ইন্টারনেট ওয়াইম্যাক্স সেবা। গতকাল বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের হেড অব মার্কেট কমিউনিকেশনস জি এম ফারুক খান ও মহাব্যবস্থাপক (বিক্রয়) ফয়সল বিন রাফেক বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশব্যাপী ওয়াইম্যাক্স-প্রযুক্তি সম্প্রসারণ হিসেবে কুষ্টিয়া জেলাকে নেটওয়ার্কের আওতায় আনা হলো। প্রাথমিকভাবে শুধু কুষ্টিয়া শহরের মধ্যে এই সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে তা সম্প্রসারণ করা হবে।সম্মেলনে বাংলালায়নের হেড অব আইসিটি ই এইচ চৌধুরী, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. রিফাত হোসাইনসহ অনেকে। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। —কুষ্টিয়া অফিস