কুষ্টিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আজ শেষ হচ্ছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল জলিল। অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। মেলায় জেলার ছয়টি উপজেলার প্রায় ৭৩টি বিভিন্ন সরকারি-বেসরকারি স্টল রয়েছে। প্রতিদিন দুপুরে বিনা মূল্যে আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। —কুষ্টিয়া অফিস