কুষ্টিয়ায় ডিজিটাল মেলা শুরু
কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা চত্বরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ মেলার উদ্বোধন করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন ডিজিটাল উদ্ভাবনী মেলার আহ্বায়ক কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব-উল-ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমানসহ অনেকে।
মেলায় রয়েছে সরকারি-বেসরকারি ৬৯টি স্টল। মেলায় ঘুরতে আসা আমলা সরকারি ডিিগ্র কলেজের শিক্ষার্থী সোহানুর রহমান জানান, মেলায় সেমিনার থেকে কম্পিউটারের বেশ কিছু সমস্যা সমাধান সম্পর্কে হাতেকলমে শিক্ষা নিয়েছেন। এ রকম মেলা নতুন প্রজন্মের কাছে অনেক উপকারে আসবে।
মেলা শেষ হবে আগামীকাল শনিবার। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকে।