কুয়েটে উইন্ডমিল সফটওয়্যারের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক (ইইই) কৌশল বিভাগে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের ‘১৩২/৩৩ কেভি সাব-ট্রান্সমিশন নেটওয়ার্ক অ্যানালাইসিস উইথ উইন্ডমিল সফটওয়্যার’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। কুয়েটের ইইই বিভাগ আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মুহাম্মদ আলমগীর। তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) পরিচালক মো. আবদুল খালেক। অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও ছিলেন উইন্ডমিল জিআইএস, এসপিএস ও ইআরসি বিশেষজ্ঞ মো. আবদুল বারী। কর্মশালায় উইন্ডমিল সফটওয়্যারের নানা দিক শেখানো হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, খুলনা