কুয়েটে প্রকল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আন্তবিশ্ববিদ্যালয় প্রকল্প মেলা-২০১১’। কুয়েট মিলনায়তনে গত শনিবার সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠিত হয় সমাপনী ও প্রকল্পের ওপর পুরস্কার বিতরণী। পরিচালক (ছাত্র কল্যাণ) শিবেন্দ্র শেখর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য মুহাম্মদ আলমগীর। মেলায় হবুপ্রকৌশলীরা বিভিন্ন ধরনের রোবট, নতুন নতুন মাইক্রো কন্ট্রোলার, রিমোট কন্ট্রোলার চিপস, মোবাইল ফোনে বাংলা লেখার প্রযুক্তি,ইত্যাদি প্রকল্প দেখান। —নিজস্ব প্রতিবেদক, খুলনা