কুয়েটে বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনামূলে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ইনস্টিটিউট অব ইলেকট্রিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার (আইইইই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার উদ্যোগে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড এবং কুয়েটের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হয়েছে।এমএসডিএন একাডেমিক অ্যালায়েন্স নামের এই চুক্তির আওতায় উইন্ডোজ, ভিজুয়াল স্টুডিও, এক্সপ্রেশন স্টুডিও, এসকিউএল সার্ভারসহ মাইক্রোসফটের ৪০০টিরও বেশি সফটওয়্যার কুয়েটে ব্যবহূত হবে। শুধু শিক্ষামূলক কাজে এসব সফটওয়্যার ব্যবহার করা যাবে।কম্পিউটার ল্যাবসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রীরাও এগুলো ব্যবহার করতে পারবেন। —বিজ্ঞপ্তি