কুয়েটে যন্ত্রে পাঠযোগ্য লাইব্রেরি কার্ড চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে। কুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি কর্তৃক হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের সহযোগিতায় শিক্ষার্থীদের এ কার্ড দেওয়া হয়। এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে কুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে রক্ষিত সব বই, জার্নাল, ম্যাগাজিন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সহজেই জানতে পারবে। গত সোমবার কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে কার্ড বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। এ সময় তিনি বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে লাইব্রেরি ব্যবস্থাপনার ক্ষেত্রে কুয়েট দেশের মধ্যে অনন্য অবস্থান তৈরি করে নিতে সক্ষম হলো।’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আককাছ উদ্দিন, কুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান মহিউদ্দিন আহমাদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান কে এম আজহারুল হাসান, এনার্জি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আরিফুল ইসলাম, মানবিক বিভাগের বিভাগীয় প্রধান এস এম রবিউল আলমসহ অনেকে। —বিজ্ঞপ্তি