কৃত্রিম উপায়ে ঝড়-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেজার দিয়ে বৃষ্টি নামানোর পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরা
লেজার দিয়ে বৃষ্টি নামানোর পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরা

তীব্র গরমে এক পশলা বৃষ্টির প্রতীক্ষায় থাকেন অনেকেই। সম্প্রতি মার্কিন গবেষকেরা জানিয়েছেন, তাঁরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো সম্ভব। মেঘের মধ্যে থাকা কণাগুলোকে লেজারের মাধ্যমে উদ্দীপ্ত করে বজ্রপাত ও ঝড়-বৃষ্টি তৈরি করতে পারবেন বলেই গবেষকেরা দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব অপটিকস অ্যান্ড ফোটোনিকস ও অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মেঘের ওপর উচ্চশক্তির লেজার রশ্মি ফেলে বৃষ্টি নামানোর পদ্ধতি নিয়ে কাজ করছেন। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নেচার ফোটোনিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা জানিয়েছেন, মেঘের মধ্যে থাকা স্থির চার্জিত কণাগুলোর সঙ্গে পানির ঘনত্ব ও বজ্রপাতের সম্পর্ক রয়েছে। বিশেষ লেজার রশ্মি দিয়ে এই কণা উদ্দীপ্ত করা হলে বৃষ্টি নামানো সম্ভব।

ভবিষ্যতে যখন কৃত্রিম বৃষ্টি নামানোর প্রয়োজন হবে তখন এ পদ্ধতিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদী গবেষকেরা। এ ছাড়াও দীর্ঘ-দূরত্ব পাড়ি দিতে পারে এমন সেন্সর ও রাসায়নিক পরীক্ষায় এই পদ্ধতি কাজে লাগানো যাবে বলেও দাবি করেছেন তাঁরা।