প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানীরা কৃত্রিম প্রাণ তৈরির চেষ্টা করে যাচ্ছেন অনেক দিন ধরেই। তাঁদের দাবি, সেই প্রচেষ্টায় এবার দারুণ অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক সফটওয়্যারের মাধ্যমে তৈরি করেছেন একটি কৃত্রিম কীটের ভ্রূণ। বিস্ময়কর ব্যাপার হলো, সেটি এখন অবিকল প্রাকৃতিক ভ্রূণের মতো নড়াচড়া করছে। সাধারণ কীটের জীবন পর্যবেক্ষণ ও তার পুরো জিননকশা তৈরির পর সেটির ভিত্তিতে সফটওয়্যারের একটি নমুনা তৈরি করেন এমআইটির বিজ্ঞানী ও সফটওয়ার প্রকৌশলীরা। এক মিলিমিটার লম্বা সেই কৃত্রিম কীটটি এখন সাধারণ কীটের মতো নড়াচড়া করছে। ‘ওপেনওয়ার্ম’ প্রকল্পের আওতায় গবেষকদের এই প্রচেষ্টা সফল হবে বলেই তাঁরা আশাবাদী। টেলিগ্রাফ।