কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সবচেয়ে ভালো উদ্ভাবন, নাকি সবচেয়ে খারাপ—আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমন তর্ক চলতেই পারে। মানুষের দৈনন্দিন জীবন যাপনকে সহজতর করতেই রোবট, মেশিন বা ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হতে পারে। কিন্তু যেমনটা সিনেমায় দেখা যায়, মানুষের কাজের সুযোগ কমিয়ে দিয়ে বেকারত্ব ডেকে আনতে পারে এর ব্যবহার। ফলাফল, কাজ হারানো মানুষের বিষণ্নতা, অবসাদে ডুবে যাওয়া।এর শুরুটা দেখতে হলে ফিরে যেতে হবে ১৯৫৬ সালে। ডার্টমুথ কলেজের একদল গবেষক দেখতে চেয়েছিলেন যন্ত্রপাতি মানুষের মতোই কাজ করতে ও সাড়া দিতে পারে কি না। তাঁরা ধরে নিয়েছিলেন, যন্ত্রকে সঠিক নির্দেশ দিতে পারলে তারা মানুষের মতোই যুক্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করতে পারবে। আর এ থেকেই এসেছে আজকের অ্যাপলের সিরি, কিনিট (থ্রিডি গেমিং ইন্টারফেস), আইবিএমের ওয়াটসন।২০১৩-এর ফেব্রুয়ারি মাসে বিশ্বের প্রথম বায়োনিক মানুষ রেক্স-এর আবিষ্কার হয়। কৃত্রিম অঙ্গ, রক্ত ও রোবোটিক হাত-পা আছে এর। রেক্স হাঁটতে পারে, শুনতে পায় এবং বুদ্ধিমত্তা সহকারে কথোপকথনও চালাতে পারে। আর সে বোধহয় মনে করিয়ে দেয় সিনেমা দেখা মানুষ রোবট-প্রেমের কথাও।রুহিনা তাসকিন সূত্র: ডিজিট