কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা শুরু করছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

ফেসবুকের নজর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র তৈরির দিকে। সম্প্রতি এ লক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ব্যবহারকারীর তথ্য কী কাজে লাগাতে পারে ফেসবুক? এ প্রশ্ন করেন অনেকেই। গবেষকেরা ধারণা করছেন, ডাটা সায়েন্স বা তথ্য-বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করার প্রাথমিক উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন গবেষককে প্রকল্প প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে একশো ২০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় বুদ্ধিমান যন্ত্র, তথ্য-বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করবেন গবেষকেরা।
সম্প্রতি ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার বিষয়টির ঘোষণাও দিয়েছেন।
অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ক্ষেত্রে ফেসবুকের এ পদক্ষেপই প্রথম নয়, এর আগে গুগলও এ ধরনের প্রকল্প হাতে নিয়েছিল।