কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে এখন আমাদের দেশেও অনেক কাজ হচ্ছে। বিশ্বজুড়ে এআই, ডিপ লার্নিং-এর কাজের ব্যাপ্তিও বাড়ছে।
রাজধানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক কর্মশালা। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, ভবিষ্যতে যাঁরা এই ক্ষেত্রে কাজ করতে চান তাঁদের শুরুর রাস্তা দেখানো। কর্মশালা হবে তিন ঘণ্টার। কর্মশালা পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এহসান হক। আগামী শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। অংশগ্রহণের বিস্তারিত জানার লিংক http://www.bdosn.org। বিজ্ঞপ্তি।