কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংকে কিনছে ভিভ
স্যামসাংকে কিনছে ভিভ

সম্প্রতি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, ‘আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত বিশ্বে বসবাস করছি।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রে গুগলের পিক্সেল স্মার্টফোন আনার ঘোষণা দেও​য়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গুগলের প্রধান নির্বাহীর কথা সঠিক প্রমাণ করতে এবার মাঠে নামছে স্যামসাং। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিভ কেনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার নিয়ে কাজ করছে গুগল, মাইক্রোসফট, অ্যাপল, ফেসবুকের মতো প্রতিষ্ঠান।
ভিভের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘বিশ্বের জন্য ডিভাইস, সেবাসহ সবখানে অন্যান্য জিনিসের সঙ্গে যোগাযোগ সহজ উপায়। বিশ্ব থেকে শেখে ভিভ, যা শেখে তার চেয়ে বেশি জানে এবং প্রতিদিন শেখা চলতে থাকে।’
ভিভ ব্যবহারকারীর মনোভাব বুঝতে পারে। যদি অতীতে কোনো কাজের অভিজ্ঞতা না থাকে বা নতুন কিছু হয় তবে তা নিজস্ব কোড দিয়ে টুকে রাখে ভিভ। পরে তা সমাধান করার চেষ্টা করে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ভিভ কেনায় স্যামসাং তাদের পণ্য ও সেবা আরও ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া গুগলের ওপর নির্ভরশীলতাও কমাতে পারবে। যেহেতু গুগল এখন নিজস্ব ফোন তৈরি শুরু করেছে তাই গুগল ও স্যামসাংয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। স্যামসাংকে নিজস্ব সফটওয়্যার ও সেবা দিয়ে গ্রাহকের মন জয় করতে হবে। স্যামসাংয়ের টাইজেনের অপারেটিং সিস্টেম এখনো জনপ্রিয় না হলেও এটি গুগলের অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। স্যামসাং এখন ভিভকে বিভিন্ন পণ্যে যুক্ত করতে পারবে।

তথ্যসূত্র: টেকরাডার।