কৃত্রিম মস্তিষ্ক!
সম্প্রতি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ ও সফটওয়্যার প্রকৌশলীরা মিলে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করতে সক্ষম হয়েছেন। গবেষকেদের দাবি, মানুষের মস্তিষ্কের মতোই জটিল সমস্ত কাজ করতে পারবে এ কৃত্রিম মস্তিষ্ক। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।গবেষকেরা এ কৃত্রিম মস্তিষ্কটির নাম দিয়েছেন সিমানটিক পয়েন্টার আর্কিটেকচার ইউনিফাইড নেটওয়ার্ক বা সংক্ষেপে ‘স্পুন’। এ মস্তিষ্কটিকে একটি সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। কৃত্রিম এ মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের মতোই অনেক বিষয় শিখতে পারে। গবেষকেরা মস্তিষ্কের সঙ্গে ডিজিটাল চোখ ও রোবট বাহু যুক্ত করেছেন। চোখে দেখে মস্তিষ্কের যে অনুভূতি জাগবে রোবোটিক হাত ব্যবহার করে তা আঁঁকতে পারে এ রোবটটি। গবেষকেদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এ রোবটটি সাধারণ বুদ্ধিমত্তার পরীক্ষায় উতরে যেতে পারবে। গবেষকেরা জানিয়েছেন, মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে ২৫ লাখ কৃত্রিম নিউরন বা স্নায়ু, যা আটটি আলাদা আলাদা কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে ছবি আঁঁকা, গুণতে পারে বা প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিষয়টি।